বিদেশে গিয়ে বিএনপি সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলে যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন- মিথ্যা-বানোয়াট বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই উল্লেখ করে যেকোনো সময় ঝড়ে পড়বে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
তিনি আরো বলেন, অবৈধ-ভোটারবিহীন-জনবিচ্ছিন্ন সরকার পতনে জনগণই প্রস্তুত— এতে কারো সহযোগিতার দরকার হবে না।
এছাড়াও সিটি নির্বাচনসহ ইউপি নির্বাচনে বিজয়ী বিএনপি নেতাদের মিথ্যা মামলা দিয়ে পদচ্যুত করা হচ্ছে আর আওয়ামী লীগের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের ক্ষমা করে দেয়া হচ্ছে বলেও সমালোচনা করেন রিজভি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: