রাজনীতি

জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছে সরকার

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আল বদর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে সরকার আরো একধাপ এগিয়ে গেল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

বুধবার সকালে রাজধানীর ধানমণ্ডি কার্যালয়ে উপ-প্রচার কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রায় কার্যকরের মাধ্যমে শহীদদের আত্মা শান্তি পেয়েছে— উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, যেসব যুদ্ধাপরাধী এখনো গ্রেপ্তার হয়নি তাদের বিচার করতেও সরকার বদ্ধপরিকর।

স্বাধীনতার বিপক্ষের শক্তিকে প্রশ্রয় দেওয়ার অপরাধে জামাতের মতো বিএনপির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের কথাও বলেন আওয়ামী লীগ এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ