রাজনীতি

চলছে জামাতের ২৪ ঘণ্টার হরতাল

হরতাল
হরতাল

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আল বদর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামাতের ডাকা ২৪ ঘণ্টার হরতাল বৃহস্পতিবার ভোর ৫টার থেকে শুরু হয়েছে। চলবে আগামীকাল শুক্রবার ভোর ৫টা পর্যন্ত।

তবে অন্যান্য কর্মদিবসের মতো বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে যানজট রয়েছে। সকালে গণপরিবহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বেড়েছে। এখন পর্যন্ত দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাওয়ার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবারের হরতালের সমর্থনে বুধবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে জামাত-শিবিরের নেতাকর্মীরা।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর নিজামীর ফাঁসির কার্যকরের পর জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেয়া হয়।

এদিকে, নিজামীর ফাঁসির রায় কার্যকর করার রাত থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যা ব-পুলিশের পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিজিবি মোতায়েন করা হয়। হরতালে কোনো প্রকার নাশকতা যাতে না হয় সেজন্য রাজধানীতে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ