রাজনীতি

বিএনপির সহযোগী সংগঠনে অভ্যন্তরীণ দ্বন্দ্ব

প্রতিপক্ষের হামলায় আহত শ্রমিক দল নেতার মৃত্যু

শ্রমিক দল
শ্রমিক দল

বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের কমিটি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে মারা গেলেন শ্রমিকদল নেতা বাবুল সরদার। আর দলটি জড়িয়ে পড়ল অভ্যন্তরীণ দ্বন্দ্বে।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই প্রতিপক্ষের হামলায় আহত হন শ্রমিকদল নেতা বাবুল।

বিএনপির অনেক নেতা এমন কথা জানালেও এ ঘটনা সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন নেতাদের কেউ কেউ। তবে ওই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।

বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিংবা ভেতরে হামলার ঘটনা এর আগেও ঘটেছে। নিজেদের মধ্যে হাতাহাতি-মারামারিতে জড়িয়েছেন নেতাকর্মীরা।

তবে, কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় কোনো নেতার নিহত হওয়ার নজির নেই। রোববার বিকেলে এক দোয়া মাহফিল শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উল্টোদিকে একদল যুবকের হামলায় নিহত হন শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ও ধানমন্ডি শাখার সভাপতি বাবুল সরদার। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মহানগর শ্রমিক দলের দপ্তর সম্পাদক আবু কাইসার ভূঁইয়া।

কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন মহানগর বিএনপির নেতা শেখ রবিউল আলম রবি।

আর, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে বলে তার জানা নেই তবে বিষয়টি ঘোলাটে।

দলের জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান এ ঘটনাকে হত্যাকাণ্ড আখ্যায়িত করে এর বিচার দাবি করেছেন।

জানা গেছে, ১৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিতদের সঙ্গে মতবিরোধ চলছিল বাবুল সরদারের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ