সরকার মুসলিম বিদ্বেষী—উল্লেখ করে বি্এনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মুসলিম বিশ্বের সঙ্গে বিএনপির সম্পর্কের অবনতি ঘটাতে মোসাদ নাটক করা হচ্ছে।
এসবই সরকারের অন্যায়-অপকর্ম ঢাকা এবং জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশলমাত্র বলেও জানান তিনি।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত নয় বরং সরকারই বিএনপিকে ষড়যন্ত্রের জালে ফাঁসানোর চেষ্টা করছে।
আওয়ামী লীগ সরকারের আমলে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয় বলেও জানান বিএনপির এ নেতা।
সরকার নিজেদের দুর্নীতি, জুলুম-নির্যাতনের বিষয়গুলো আড়াল করতে আসলাম চৌধুরীকে জড়িয়ে মোসাদ নাটক করেছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে শত নাগরিক কমিটির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের পরামর্শক অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ দেশের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করেন।