রাজনীতি

খালেদা জিয়াকে গ্রেপ্তারের ষড়যন্ত্র হচ্ছে দাবি বিএনপির

বিএনপি
বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তা কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে বিএনপি। এ বিষয়ে সরকারকে সাবধান থাকার পরামর্শও দিয়েছেন দলটির নেতারা।

দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে ভারতে বসে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্র করে থাকলে সরকার কেন ভারতের কাছে কূটনৈতিক প্রতিবাদ জানায়নি- এমন প্রশ্নও তুলেছেন বিএনপি নেতারা।

শুক্রবার রাজধানীতে আয়োজিত পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন।

বিএনপি নেতা অধ্যাপক এম এ মান্নানের মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় সরকার বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তারের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন নেতারা।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তা বরদাস্ত করা হবে না বলে এ সময় হুশিয়ারি দেন বিএনপির নেতা আসম হান্নান শাহ।

অতীতের যেকোনো সময়ের চেয়ে বিএনপি এখন যথেষ্ট সুসংগঠিত দাবি করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

আর দেশে গণতন্ত্র নেই বলেই সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির আরেক নেতা মাহবুবুর রহমান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ