বিএনপিকে নিশ্চিহ্ন করার ব্যর্থ চেষ্টা থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সরকার বিএনপিকে ভয় পাই বলেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন মোশাররফ।
দেশ পরিচালনায় সরকার সম্পূর্ণ ব্যর্থ উল্লেখ করে গণতন্ত্র পুনরুদ্ধারে সাংগঠনিক কর্মকাণ্ড শক্তিশালীকরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: