রাজনীতি

জনবিচ্ছিন্ন সরকারের অভ্যন্তরে বিরাজ করছে অস্থিরতা: বিএনপি

আব্দুল্লাহ আল নোমান
আব্দুল্লাহ আল নোমান

জনবিচ্ছিন্ন হওয়ার কারণে সরকারের অভ্যন্তরে অস্থিরতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

অনৈতিক পন্থায় ক্ষমতায় আসায় সরকার মামলা-হামলা চালিয়ে স্বৈরতান্ত্রিক উপায়ে দেশ শাসন করছে বলেও অভিযোগ তাদের।

রোববার রাজধানীতে এক আলোচনায় বিএনপি নেতারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হয়ে সরকার তার দায়ভার অন্যদের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে।

জাতীয় প্রেসক্লাবে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন জনসমর্থন না থাকায় সরকার এখন জুলুম-নির্যাতনের পথ বেছে নিয়েছে।

বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

সভায় শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র হরণের পর সরকার এখন বাক স্বাধীনতাও কেড়ে নেয়ার পাঁয়তারা করছে।

ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই সরকারের পতন নিশ্চিত করা হবের বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।

এদিকে, সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে দেখতে যান মাহবুবুর রহমান। সেখানে এ ঘটনার জন্য সাংসদ সেলিম ওসমানের পদত্যাগের দাবি জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ