রাজনীতি

এ দায় জাপার নয়: জি এম কাদের

 জি এম কাদের
জি এম কাদের

শিক্ষক লাঞ্চনার মতো নেতিবাচক কাজ এবং পরবর্তীতে সংবাদ সম্মেলন সবকিছুই সেলিম ওসমানের ব্যক্তিগত বিষয়—উল্লেখ করে এর দায় জাতীয় পার্টি (জাপা) নেবে না বলে জানান দলের কো চেয়ারম্যান জি এম কাদের।

রোববার দেশটিভিকে দেয়া সাক্ষাতে তিনি এ কথা বলেন।

সেলিম ওসমানের নিজের হাতে আইন তুলে নেয়াটা অন্যায় বলেও মন্তব্য করেন জি এম কাদের।

এ বিষয়ে জাতীয় পার্টি নীরব ভূমিকা পালন করছে এমনটা মানতে নারাজ তিনি।

এ বিষয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা হয়েছে— সরকার ও আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা বলেও জানান জাপার কো চেয়ারম্যান।

এদিকে, বিকালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের আলোচনায় জাতীয় পার্টির সংসদ সদস্যের হাতে শিক্ষক লাঞ্চনার ঘটনায় হুসেইন মোহাম্মদ এরশাদের নীরব ভূমিকার সমালোচনা করেন ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ।

এছাড়া রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন বলেন, সেলিম ওসমানের অপরাধের দায় নেবে না সরকার।

নারায়ণগঞ্জে স্কুল শিক্ষককে লাঞ্চিত করা ঘটনায় জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমানের শাস্তি চেয়ে এবং তার সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে সারাদেশে প্রতিবাদ অব্যাহত রয়েছে। সরকার দলীয় মন্ত্রীরাও সেলিম ওসমানের সমালোচনা করে যাচ্ছেন।

তবে এক্ষেত্রে নীরব ভূমিকায় আছেন জাতীয় পার্টি। এ নিয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসায় সর্ব মহলে প্রশ্ন উঠেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ