রাজনীতি

আবারো ওয়ান-ইলেভেনের মতো পথ সুগম করছে সরকার: গয়েশ্বর

গয়েশ্বর চন্দ্র রায়
গয়েশ্বর চন্দ্র রায়

সরকারের কর্মকাণ্ড দেশে আবারো ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি সৃষ্টির পথকে সুগম করছে এবং শিগগিরই সকল রাজনীতিবিদকে কারাগারে যেতে হবে-এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক সাদেক খানের স্মরণসভায় এ কথা বলেন তিনি।

সাম্প্রতিক সময়ের বিভিন্ন হত্যাকাণ্ডের কথা তুলে ধরে তিনি অভিযোগ করেন, গণতন্ত্রের অনুপস্থিতিতে এসব বিচ্ছিন্ন ঘটনা ঘটছে আর তা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে সরকার জানান তিনি।

সরকারের স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ডে আরেকটি ওয়ান-ইলেভেনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর।

সম্প্রতি সংঘটিত গুপ্ত হত্যা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন দলের অন্য নেতারা।

এ সময় তারা অভিযোগ করেন, জনগণের জানমালের সুরক্ষা দিতে নয় সরকার ব্যস্ত ক্ষমতা আঁকড়ে থাকার ষড়যন্ত্রে।

জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক সাদেক খানের স্মরণসভায় বক্তব্য রাখেন তার পরিবারের সদস্য, রাজনীতিবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ অনেকেই। তার জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

স্মরণসভায় সেলিমা রহমান অভিযোগ করেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে সরকার—এতে রাজনৈতিক সংকট আরো ঘনিভূত হচ্ছে।

ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিতের আহ্বান জানান বিএনপি নেতা শামসুজ্জামান দুদু।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ