চেয়ারপারসন খালেদা জিয়াকে মানসিকভাবে চাপে রাখতেই তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ও অভিযোগপত্র দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় তিনি বলেন, কেবলমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিভিন্ন মিথ্যা মামলায় বিএনপি শীর্ষ নেতৃত্বসহ অন্যান্যদের জড়ানো হচ্ছে।
এছাড়া, সরকার তৃণমূলে নিজেদের আধিপত্য বিস্তার করতে ভোট ডাকাতির মহোৎসবে নেমেছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: