দলীয় প্রধানকে গ্রেপ্তার করা হলে তার পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার নয়াপল্টনের ভাসানী ভবনে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দলের কর্মসূচি বাস্তবায়নে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির বিরুদ্ধে সরকার ষড়যন্ত্র করছে—অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দলের যেসব নেতা সরকারের সঙ্গে আঁতাত করে ষড়যন্ত্রে লিপ্ত আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
একই সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গাড়ি পোড়ানোর মিথ্যা মামলায় হুকুমের আসামী হিসেবে খালেদা জিয়াকে জেলে যেতে হলে, সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন গুপ্ত হত্যার দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে।
মিথ্যা মামলায় বিএনপির শীর্ষ নেতৃত্বসহ অন্যান্য নেতা-কর্মীদের হয়রানি না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ষড়যন্ত্র না করে গণতান্ত্রিক রাজনীতির চর্চা করতে বিএনপি নেতারা সরকারের প্রতি আহ্বান জানান।