সরকার উৎখাতের মিথ্যা অভিযোগে আসলাম চৌধুরীর নামে রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলা দেয়া হয়েছে— বলে দাবি করেছেন বিএনপি নেতার।
শুত্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
বিএনপির কেউই সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত নয়— উল্লেখ করে রিজভী বলেন, দলের নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার পর এ বিষয়ে সোচ্চার হয়েছেন বিএনপি নেতারা।
ভারতে বসে যদি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রই হয়ে থাকে তাহলে সরকার ভারতের কাছে কইফিয়ত চাইছে না কেন?— দাবি করে নেতারা পাল্টা যুক্তি দিয়ে বলেন, ভারতে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্র হলে তাদের কাছে এর ব্যাখ্যা চাওয়া উচিৎ।
সরকার ভারতের কৃপায় ক্ষমতায় টিকে আছে বলে এ বিষয়ে বিএনপিকে বেকায়দায় ফেলা ছাড়া আর কোনো ব্যবস্থা নেয়ার সাহস পাচ্ছে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।
এদিকে, অপর এক আলোচনায় দলের নেতারা অভিযোগ করেন, সরকার গুম-খুন আর লুটপাট করে ক্ষমতায় টিকে রয়েছে। গণতান্ত্রিক আন্দোলনেই সরকারের পতন নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী পুলিশি রিমান্ড শেষে এখন কারাগারে আছেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজশ করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে যিনি সম্প্রতি পুলিশের হাতে আটক হন।
এরইমধ্যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে এবং ভারতে ইসলায়েলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টির নেতা মেন্দী এন সাফাদির সঙ্গে সরকার উৎখাতের বিষয়ে আলোচনা হয়েছে বলে রিমান্ডে আসলাম চৌধুরী স্বীকার করেছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।