রাজনীতি

মিথ্যা বলছে সাফাদি: জয়

জয়
জয়

ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে তাঁর কোনো সময়ই সাক্ষাৎ হয়নি—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ বলেন, সাফাদি মিথ্যা বলছে।

রোববার ভোরে জয় তার ফেসবুক স্ট্যাটাসে এ কথা বলেন।

তিনি বলেন, বিবিসির প্রতিবেদনটি ভুয়া, যার কোনো সত্যতা নেই।

ফেসবুক স্ট্যাটাসে জয় লেখেন, ‘বিএনপি এমনই এক বোকার দল, এমনকি তারা যখন মিথ্যা বলে তখনও বোকামিপূর্ণ ভুল করে। আমি চাই বিএনপি এং সাফাদি একটা প্রশ্নের জবাব দিক। ওয়াশিংটনের ঠিক কোথায় সে আমার সাক্ষাত পেয়েছে। কোন অনুষ্ঠানে? অন্য কার অফিসে?’

তিনি আরো বলেন, ‘প্রথমে বোকামিপূর্ণ ভুল তারা করেছে কারণ আমি গত ৩-৪ বছরে ওয়াশিংটনে কোন অনুষ্ঠান বা কারও অফিসে যাইনি। যে মিটিংগুলো আমার হয়েছে সেগুলো সবই সরকারি কর্মকর্তাদের সঙ্গে এবং একান্ত ব্যক্তিগত। তাহলে কোথায় তার সঙ্গে আমার সাক্ষাত হতে পারে।’

‘আমার সঙ্গে সাফাদিন কোনসময়েই সাক্ষাত হয়নি— এটা ওয়াশিংটনেও না বা অন্যকোনো জায়গায়ও না। সে মিথ্যা বলছে। সে যে বিএনপির জন্য মিথ্যা বলতে সম্মত হয়েছে সেটা দি্য়ে এও প্রমান হচ্ছে সে বিএনপির সঙ্গে ষড়যন্ত্রে জড়িত। নাহলে আর কি কারণে সে বিএনপির হয়ে মিথ্যা বলবে?’

‘এটাও খুবই লজ্জাজনক যে বিবিসি বাংলা আসলেই সেই ভূয়া ইন্টারভিউটি ঘটনার সত্যতা যাচাই ছাড়াই প্রচার করেছে। এ ঘটনা সংবাদের উৎস হিসেবে তাদের বিশ্বাসঘাতকতাকেই প্রশ্নবিদ্ধ করেছে।’

শনিবার বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে ৪/৫ মাস আগে ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দেখা হয়।

বিষয়টি নিয়ে এখন সরগরম রাজনীতির মাঠ। একদিন পর এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিস্কার করেন সজীব ওয়াজেদ জয়।

এর আগে, শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, এটি বিএনপিরই ষড়যন্ত্র।

হানিফের তথ্য অনুযায়ী সাফাদির সাক্ষাতকার নেন জ্যাকব মিল্টন। সাক্ষাতকার গ্রহণের সময় মিল্টনের পাশে বসেছিলেন তারেক রহমানের বন্ধু ও যুদ্ধাপরাধীদের পক্ষে কংগ্রেসম্যানদের স্বাক্ষর জালের দায়ে অভিযুক্ত জাহিদ সর্দার সাদি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ