নষ্ট হয়ে যাওয়া ভাবমূর্তি উজ্জ্বল করতেই প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সাফাদির বৈঠকের কাল্পনিক নাটকের ঘটনা ঘটিয়েছে বিএনপি- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় বিএনপিকে ইতিবাচক রাজনীতির পথ পরিহার করে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান হানিফ।
তিনি বলেন, বিএনপির রাষ্ট্রদ্রোহ ষড়যন্ত্রকারীরা মামলা থেকে রেহায় পাওয়ার জন্যই এমন নাটক করেছে আর এ নাটকের রচয়িতা তারেক রহমান।
বিবিসির মতো গণমাধ্যমে জয়কে নিয়ে ভুল সংবাদ প্রকাশে আওয়ামী লীগ মর্মাহত বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: