আগের ইউপি নির্বাচনের মতো ষষ্ঠ ও শেষ ধাপেও ভোট কেন্দ্র দখল করে ক্ষমতাসীনরা ভোট জালিয়াতি করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতেই সরকার তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সবক্ষেত্রে নিজেদের লোক অধিষ্ঠিত করছে বলেও সমালোচনা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, একক নেতৃত্বের বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে সেজন্যই দলীয় প্রতিকে স্থানীয় নির্বাচন করা হয়েছে।
বিএনপিকে প্রতিক্রিয়াশীল দল হিসেবে অভিহিত করায় অর্থমন্ত্রীর বক্তব্যেরও তীব্র সমালোচনা করেন বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: