রাজনীতি

গণতন্ত্রের অভাবেই উত্থানের সুযোগ পাচ্ছে জঙ্গিবাদ: ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

গণতন্ত্রের অভাবেই বাড়ছে সন্ত্রাসবাদ— উত্থানের সুযোগ পাচ্ছে জঙ্গিবাদ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। রোববার ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

রাজনৈতিক মতানৈক্য এবং বিরোধী মতকে দমনের চেষ্টাই সব সংকটের কারণ বলে মনে করেন তিনি।

মহাসচিব বলেন, রাজনৈতিক সংকট সমাধানের মাধ্যমেই সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব।

এদিকে, সকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর বিএনপির এক যৌথসভায় বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নিরপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ ও রাজনীতিবিদ সবাই।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় স্বৈরতান্ত্রিক আচরণ বাদ দিয়ে সরকারকে গণতান্ত্রিক রাজনীতির চর্চা করা ও জুলুম-নির্যাতন বন্ধের আহ্বান জানান।

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে দাবি করে এ জন্য সরকারের ব্যর্থতাকেই দায়ী করছেন বিএনপি নেতারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ