রাজনীতি

গুপ্তহত্যা করে সরকারের পতন ঘটবে না: শেখ সেলিম

শেখ সেলিম
শেখ সেলিম

জনমনে আতঙ্ক সৃষ্টি করতে সম্প্রতি বিভিন্ন গুপ্তহত্যায় মদদ দিচ্ছে বিএনপি-জামাত—উল্লেখ করে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম বলেন, এসব করে সরকারের পতন ঘটানো যাবে না।

শুক্রবার সকালে দলের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে বৈঠকে বসে আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতির ঘোষণাপত্র উপ পরিষদ। সভাশেষে তিনি এ কথা বলেন।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় এসব হত্যাকাণ্ড বন্ধ হবে জানিয়ে শেখ সেলিম বলেন, গুপ্তহত্যা বন্ধে সরকার কঠোর অবস্থানে। জামাত-বিএনপির ছত্রছায়ায় সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, এবারের সম্মেলনের প্রচারে ভিন্নমাত্রা আনা হবে— রূপকল্প ২০২১ আর ২০৪১ এর আলোকে যুগপযোগী করা হবে আওয়ামী লীগের ঘোষণাপত্র।

বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, গুপ্তহত্যাকারীদের রক্ষা করতেই খালেদা জিয়া সরকারের ওপর দোষ চাপাচ্ছেন।

সরকারের কঠোর অবস্থানের কারণে অচিরেই বন্ধ হবে এসব গুপ্তহত্যা বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ