রাজনীতি

বিরোধী দলকে দমনের চেষ্টায় সরকারের সাঁড়াশি অভিযান: ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

সাঁড়াশি অভিযানের নামে বিরোধী দলকে দমনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি দলীয় প্রার্থীর খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দেশে সাঁড়াশি অভিযানের কথা বলে তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা বেড়ে গেছে—উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটা হলো সরকারের একটি কৌশল যাতে জনগণের আন্দোলনকে দমিয়ে রাখতে পারে।

এই সাঁড়াশি অভিযানের অজুহাত নিয়ে সরকার আবারো বিরোধী দলগুলোকে দমন করার চেষ্টা করছে বলেও আশঙ্কা প্রকাশ করেন বি্এনপির এ নেতা।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় দলের সিনিয়র নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, গণতন্ত্রহীনতার কারনেই জঙ্গিবাদ উত্থানের সুযোগ পাচ্ছে। অভিযোগ করেন সরকার জঙ্গিবাদ দমনে সচেষ্ট না হয়ে বিরোধীদলকে জড়ানোর পায়তারা করছে।

সন্ত্রাসবাদ প্রতিরোধে জাতীয় ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে মওদুদ সরকারকে সহযোগিতার আশ্বাস দেন।

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ