জঙ্গি দমনের নামে সরকার তথাকথিত বন্ধুকযুদ্ধে মানুষ হত্যা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
কেন তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না- এ প্রশ্নও তুলেন তিনি।
সরকার সাড়াশি অভিযানের নামে সাধারণ মানুষসহ বিএনপির নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার করছে বলেও অভিযোগ করেন রিজভী।
প্রশাসন গ্রেপ্তার বাণিজ্য চালাচ্ছে দাবি করে সরকারের মিথ্যাচার জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: