সরকারকে কোণঠাসা করতে ও সাংবিধানিক প্রক্রিয়া বানচাল করতেই গুপ্তহত্যার ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার দুপুরে সচিবালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাম্প্রদায়িক গোষ্ঠীর জঙ্গি ও সন্ত্রাসী তাণ্ডব যেভাবে সফলভাবে দমন করেছে সরকার, ঠিক সেভাবেই সাম্প্রতিক গুপ্তহত্যা দমন করা হবে বলেও জানান মন্ত্রী।
এ সময় চলমান জঙ্গি দমন অভিযানে সবার সহযোগিতা চান ইনু।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: