দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন একে অস্থিতিশীল করার জন্য বিএনপি-জামাত জোট পরিকল্পিতভাবে গুপ্তহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এ অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি বলেন, ভিন্ন ধর্মের মানুষদের পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার ষড়যন্ত্র করছে বিএনপি-জামাত জোট।
অপরাধী যে-ই হোক না কেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে সরকার বদ্ধপরিকর।
সাম্প্রদায়িক শক্তিকে রুখতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: