ঐক্যের কোনো বিকল্প নেই—আর ১৪ দলের ঐক্য অটুট রয়েছে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় তারা বলেন, ঐক্যের কোন বিকল্প নেই। এছাড়া জোট সম্প্রসারিত হবে বলেও জানান নেতারা।
বিএনপি-জামাত জোটের অব্যাহত গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে আগামী ১৯ জুন রাজধানীসহ সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে মানববন্ধন করবে কেন্দ্রীয় ১৪ দল।
কর্মসূচি সফল করতে বুধবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম বলেন, ১৪ দলীয় জোট মুক্তিযুদ্ধের চেতনায় আর্দশিক জোট।
ক্ষমতার ভাগাভাগি বা নির্বাচনের জন্য এ জোট নয়— এর ঐক্য অটুট আছে থাকবে।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, জাসদ নিয়ে দলের সাধারণ সম্পাদকের বক্তব্যের মানে এ নয় যে. ১৪ দলের ঐক্য নেই।
তিনি আরো বলেন, এ বক্তব্যকে ঘিরে যারা জোট ভাঙনের উস্কানি দেয়ার চেষ্টা করছেন তারা সফল হবে না।