শুধুমাত্র বিএনপি এবং দলের চেয়ারপারসন সম্পর্কে অশালীন মন্তব্য করার কারণেই হাসানুল হক ইনুকে মন্ত্রী বানিয়েছেন প্রধানমন্ত্রী –এ মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলটিমনে করে ইনুকে প্রশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী তার বাবার রক্তের সঙ্গে বেঈমানী করেছেন।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
‘জাসদ থেকে মন্ত্রী বানানোয় আওয়ামী লীগকে এর প্রায়শ্চিত্ত করতে হবে’ বলে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন তাকে যথার্থ বলেও মনে করেন তিনি।
এছাড়া, জঙ্গিবাদ দমনের আড়ালে হয়রানি ও গ্রেপ্তার বাণিজ্য চলছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সাড়াশি অভিযানে এ পর্যন্ত বিএনপির আড়াই হাজার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ—এ দাবি করেছেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: