আওয়ামী লীগের লোকজনই গুপ্তহত্যা চালাচ্ছে— অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, মনে হচ্ছে তারা নয় তৃতীয় কোনো শক্তি দেশ চালাচ্ছে।
বুধবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাব মিলনায়তনে জাতীয় পার্টির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রকৃত দোষীদের ধরা হচ্ছে না—উল্লেখ করে খালেদা জিয়া বলেন, বরং তাদের বিদেশে পালিয়ে যেতে সাহায্য করা হচ্ছে আর ষড়যন্ত্র করে হত্যার দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর।
তিনি আরো বলেন, দেশে মানুষের নিরাপত্তা নেই, গণতন্ত্র নেই। তাই এই সরকারের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: