ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্পের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এ সময় বিক্ষোভ সমাবেশে উদ্বেগ প্রকাশ করেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।
এ সময় বক্তরা বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ মনুষ্যসৃষ্ট মরুভূমিতে পরিণত হবে।
তারা সরকারকে এ প্রকল্পের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আর্ন্তজাতিক মহলের দৃষ্টি আকর্ষণে পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর এ বিষয়ে স্মারকলিপি পেশ করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: