রাজনীতি

১৪ দলের সভা

নিজেকে আড়াল করতেই দায় চাপাচ্ছেন বিএনপি নেত্রী

১৪ দল
১৪ দল

নিজেকে আড়াল করতেই গুপ্তহত্যার দায় আওয়ামী লীগের ওপর চাপাচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া–এ অভিযোগ করেছেন ১৪ দলের নেতারা।

বৃহস্পতিবার রাজধানীতে ১৪ দলের মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।

তারা বলেন, খালেদা জিয়া হতাশা থেকেই এমনটি করছেন।

বিএনপি-জামাত জোটের বিরুদ্ধে অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্য, গুপ্তহত্যার অভিযোগ এনে এর প্রতিবাদে ১৯ জুন বিকেলে সারাদেশে একযোগে মানববন্ধন করবে ১৪ দল। কর্মসূচি সফল করতে পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন জোটের নেতারা।

এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেন, সকল ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এখন গুপ্তহত্যায় মদদ দিচ্ছেন বিএনপি নেত্রী।

১৪ দলের সমম্বয়ক মো. নাসিম মানববন্ধন কর্মসূচি সফল করতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সকলের প্রতি আহ্বান জানান।

পেশাজীবী সংগঠনের নেতারা ১৪ দলের এ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে বলেন, শেষ পর্যন্ত পরাস্ত হবে অপশক্তি।

আগামী রোববার বিকেল ৩টা থেকে ৪টা— এ এক ঘণ্টা রাজধানীসহ সব জেলা ও উপজেলায় ১৪ দলের মানববন্ধন হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ