রাজনীতি

জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য চায় বিএনপি

বিএনপি
বিএনপি

জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য চায় বিএনপি— উল্লেখ করে দলটির নেতারা দাবি করেন, জঙ্গিবাদ মোকাবেলায় ব্যর্থ হয়েছে সরকার। তবে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় করণীয় ঠিক করতে আলোচনার জন্য সরকার সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলে বিএনপি তাতে সাড়া দেবে।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় দলটিরে নেতারা এ কথা বলেন।

বিএনপি নেতারা বলেন, গণতন্ত্রের অভাবেই উগ্রবাদ মাথাচাড়া দেয়ার সুযোগ পাচ্ছে আর এর পেছনে রয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র।

সম্প্রতি উগ্রপন্থীদের তৎপরতা এবং গুপ্তহত্যার ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সারাদেশে সপ্তাহব্যাপী জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

তবে বিএনপি দাবি, সরকার জঙ্গিবাদ দমনে আন্তরিক নয়— সন্ত্রাস দমনের আড়ালে চলছে বিরোধীদলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে হয়রানি। আর জঙ্গিবাদের উত্থানের জন্য গণতন্ত্রহীনতাকেই দায়ী।

বিএনপি সন্ত্রাসবাদকে ঘৃণা করে উল্লেখ করে দলটির নেতারা বলেন, এক্ষেত্রে জাতীয় ঐক্য গড়ে তুলতে সরকারকে উদ্যোগ নিতে হবে। আর সেক্ষেত্রে সহযোগিতা করবে বিএনপি।

সরকারের এক নায়কতান্ত্রিক মনোভাবের কারণে দিন দিন সমাজে অস্থিরতা বাড়ছে বলে মনে করেন সভায় উপস্থিত বিএনপি নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ