উগ্রবাদের সঙ্গে সরকার জড়িত তাই মূল ঘটনা আড়াল করতেই ‘বন্দুকযুদ্ধের’ নামে জঙ্গি ফাহিমকে হত্যা করা হয়েছে— এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার সকালে দলের নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ফাহিম বেঁচে থাকলে জিজ্ঞাসাবাদে অনেক গোপন তথ্যই বেরিয়ে আসতো— তাই রিমান্ড শেষ হওয়ার আগেই তাকে হত্যা করা হয়েছে।
পুলিশের সাড়াশি অভিযান জঙ্গি দমনের জন্য নয় বরং বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য বলেও অভিযোগ করেন রিজভী।
এ সময় ক্ষমতায় টিকে থাকতে দেশের সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে সরকার ভারতকে ট্রানজিট দিয়েছে বলেও মন্তব্য করেন এ বিএনপি নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: