রাজনীতি

জঙ্গিবাদের নেপথ্যের নায়কদের আড়াল করতেই ক্রসফায়ার: ফখরুল

ফখরুল
ফখরুল

জঙ্গিবাদের উত্থানের পেছনে সরকার নিজেই জড়িত কিনা— এমন প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জঙ্গি-সন্ত্রাসবাদের নেপথ্যের নায়কদের আড়াল করতেই পুলিশ হেফাজতে থাকা ফাহিমকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তাকেসহ তার পরিবারের সদস্য এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে হত্যার হুমকি দিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে রোববার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যকে ভিত্তিহীন ও মিথ্যাচার—উল্লেখ করে মহাসচিব বলেন, রাজনৈতিক ফায়দা নিতে জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা চলছে।

পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা ফাহিমের কাছ থেকে তথ্য না নিয়েই তাকে কেন ক্রসফায়ারে হত্যা করা হলো— সরকারের কাছে এমন প্রশ্নও করেন ফখরুল।

ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বেআইনী বলে আখ্যায়িত করে এসব ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন বিএনপির এ নেতা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ