রাজনীতি

আগামী ১৫-২১ জুলাই ১৪ দলের গণপ্রতিরোধ কর্মসূচি

১৪ দল
১৪ দল

সন্ত্রাস, নৈরাজ্য আর গুপ্তহত্যার প্রতিবাদে জোটের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঈদের পর ১৫ জুলাই থেকে ২১ জুলাই সারাদেশে গণপ্রতিরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় ১৪ দল।

রোববার সাম্প্রতিক গুপ্তহত্যা, নৈরাজ্যের প্রতিবাদে সব জেলা, উপজেলায় একযোগে এক ঘন্টা মানববন্ধন শেষে এ ঘোষণা দেন তারা। মানববন্ধনে রাজধানীর ১৭টি পয়েন্টে অংশ নেন জোটের কেন্দ্রীয় নেতারা।

মানববন্ধনে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, জামাতের সঙ্গ না ছাড়লে বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয়।গুপ্তহত্যার জন্য প্রতিবাদে নামতে হবে বিএনপি নেত্রীকে বলেও জানান তিনি।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ অভিযোগ করেন, গুপ্তহত্যা নিয়ে পরস্পরবিরোধী কথা বলছেন বিএনপি নেতারা। তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না বলেও জানান তিনি।

মানববন্ধনে জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে পরাজিত হবেই সন্ত্রাসীরা বলে জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এ সময় ১৪ দল নেতারা আরো অভিযোগ করেন, ক্ষমতার লোভে মরিয়া বিএনপি সরকারকে অস্থিতিশীল করতে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিচ্ছে। বেছে বেছে হত্যা করছে নিরীহ জনগোষ্ঠীর মানুষকে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসে অপশক্তি পরাস্ত হবে বলেও জানান তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ