সাঁড়াশি অভিযানের নামে বিএনপির উপর চড়াও হয়েছে সরকার— বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, গুপ্তহত্যা ও জঙ্গি দমনে ব্যর্থ হয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতেই গণগ্রেপ্তার শুরু করেছে সরকার।
এ সময় গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবিও জানান বিএনপির নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: