জঙ্গি দমনে পুলিশের ভূমিকা নিয়ে অহেতুক সমালোচনা করে বিভ্রান্তি সৃষ্টি না করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
মঙ্গলবার সকালে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় এ কথা বলেন তারা।
সকালে কেন্দ্রীয় কার্যালয়ে আগামী বৃহস্পতিবার দলের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বর্ধিত সভা করেছে মহানগর আওয়ামী লীগ।
সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ অভিযোগ করেন, দেশের প্রতি দায় নেই বলেই বিএনপি নেত্রী খালেদা জিয়া এদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়।
তিনি বলেন, যারা গুপ্তহত্যায় মদদ দেয় তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না।
এসময় দলের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন নাছিম বলেন, বিএনপি-জামাতের সঙ্গ ত্যাগ করলে টার্গেট কিলিং বন্ধ হবে।
আর সম্প্রতি জঙ্গি দমনে পুলিশের বিশেষ অভিযানের প্রশংসা করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, অতীতেও পুলিশ জঙ্গি দমনে সফল হয়েছে এবারও হবে।
এ সময় সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
দলের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভা করা হবে। প্রধান অতিথি থাকবেন দলের সভানেত্রী শেখ হাসিনা তিনি।