রাজনীতি

৬৮ বছরে পা রাখলো আওয়ামী লীগ

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

৬৮ বছরে পা রাখলো উপমহাদেশের অন্যতম পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ। বাঙালির অধিকার আদায়ের প্রতিটি সংগ্রাম আর স্বাধীনতা সংগ্রামের এক পর্যায়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয় এই দলের নেতৃত্বে।

আন্দোলন, সংগ্রাম, স্বাধীনতা, দেশগঠন, গণতন্ত্র রক্ষা ও যুদ্ধাপরাধীদের বিচারের মতো ঐতিহাসিক ঘটনাগুলোর নেতৃত্বও দিয়েছে আওয়ামী লীগই। আগামীতেও গণতন্ত্রের নিরবচ্ছিন্ন পথচলায় দলটির কাছে সবার প্রত্যাশা অনেক।

উপমহাদেশের রাজনীতিতে গত ৬ দশকেরও বেশি সময় ধরে অবিভাজ্য ও অবিচ্ছেদ্য স্বত্বা হিসেবে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করেছে গণতান্ত্রিকভাবে জন্ম নেয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানেই বাঙালি জাতীয়তাবাদের মূলধারা।

৪৭-এ দেশ বিভাগের পর ৫২'র ভাষা আন্দোলন, ৬২'র ছাত্র আন্দোলন, ৬৬'র ছয় দফা, ৬৯-এর গণ-অভ্যুত্থান, ৭০ এর যুগান্তকারী নির্বাচন আর ৭১ এ মহান মুক্তিযুদ্ধসহ বাঙালির মুক্তির প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ।

১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কেএম দাস লেনের ঐতিহাসিক রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে পাকিস্তানের প্রথম বিরোধী দল হিসেবে দলটির যাত্রা শুরু। অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতার চেতনা নিয়ে ১৯৫৫ সালে সংগঠনটির নাম হয় আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি ও স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এই দল। স্বাধীনতার পর নানা চড়াই উৎরাই পেরুতে হয়েছে আওয়ামী লীগকে।

আওয়ামী লীগকে নেতার নয়, কর্মীর দল হিসেবে অভিহিত করলেন প্রায় ৫০ বছর ধরে এ দলের সঙ্গে যুক্ত তোফায়েল আহমেদ। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শই এখনো তাদের পাথেয়।

বরাবরই সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আওয়ামী লীগ। সাম্প্রতিক প্রেক্ষাপটে নেতারা মনে করছেন, এই দলের নেতৃত্বেই জঙ্গি নির্মূল সম্ভব।

বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর ও ১৯৯৬ সাল থেকে শেখ হাসিনার নেতৃত্বে পাঁচ বছর আর বর্তমানে টানা সাড়ে সাত বছর আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ বহুদূর এগিয়েছে বলে মনে করেন দলের নেতারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ