রাজনীতি

সৎ-নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান নেতাকর্মীদের

শেখ হাসিনা
শেখ হাসিনা

বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে সৎ ও নিষ্ঠার সঙ্গে দেশের জন্য কাজ করে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জনগণের কল্যাণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য বলেও জানান শেখ হাসিনা।

দলের দীর্ঘ ৬৭ বছরের ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়।

তিনি আরো বলেন, বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আর্দশ নিয়ে সৎ থেকে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধীদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করে বিএনপি ও সামরিক শাসকরা দেশকে উন্নয়ন থেকে পিছিয়ে রেখেছে। ৪টি সামরিক শাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও বিভিন্ন বক্তব্যেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ