রাজনীতি

জঙ্গিদের মতোই সরকারের মানসিকতা: রিজভী

রিজভী
রিজভী

সরকারের মানসিকতা জঙ্গিদের মতোই —উল্লেখ করে নিজেদের অন্যায়-অপকর্ম ঢাকতে এবং রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে বিএনপির ওপর অত্যাচার-নির্যাতন, হুমকি-ধামকি দেয়া হচ্ছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবরি রিজভী।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর সরকারের নির্যাতন অতীতের যেকোনো সময়ের সীমা ছাড়িয়েছে।

এ সময় হত্যা মামলার আসামি টাঙ্গাইলের সাংসদ আমানুর রহমান রানা সংসদ অধিবেশনে যোগ দিলেও কেন তাকে আটক করা হয়নি বলে প্রশ্ন তোলেন বিএনপির এ নেতা।

এদিকে, জতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, সরকারের ব্যর্থতায় চরম অবনতি ঘটেছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির।

সরকার দেশের সার্বভোমত্ব পার্শবর্তী দেশের কাছে বিকিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বৈরাতান্ত্রিক মনোভাব ত্যাগ করে গণতন্ত্রের চর্চা করতে সরকারের প্রতি আহ্বানও জানান নোমান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ