দেশকে অস্থিতিশীল ও সরকারকে বেকায়দায় ফেলতেই দেশব্যাপী জামাত-বিএনপি গুপ্তহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
শুক্রবার সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলে।
হানিফ বলেন, রামকৃষ্ণ মিশনে চিঠির মাধ্যমে হুমকি দিয়ে একটি গোষ্ঠী সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিককে নিরাপত্তা দেয়া সরকারে নৈতিক দায়িত্ব তারই ধারাবাহিক অংশ হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের খোঁজ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
গুপ্ত হত্যার সঙ্গে আওয়ামী লীগ ও সরকারের আইনশৃঙ্খলাবাহিনী জড়িত খালেদা জিয়ার এমন মন্তব্যর সমালোচনা করে হানিফ বলেন, তার কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জাতি আশা করে না।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: