রাজনীতি

মূল হত্যাকারীকে আড়ালেই বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

বিদেশি নাগরিক হত্যা ও গুপ্তহত্যাকাণ্ডে জড়িত মূল হত্যাকারীকে আড়াল করতেই বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

শনিবার রাজধানীতে আয়োজিত আলাদা দুইটি অনুষ্ঠানে এ অভিযোগ করেন তারা।

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জঙ্গিদমনে পুরোপুরি ব্যর্থ হয়ে সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রতিক সময়ের গুপ্তহত্যা ও বিদেশি হত্যায় বিএনপির নেতাকর্মীদের নাম জড়িয়ে মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন।

নেতারা বলেন, গণতন্ত্রকে সুসংহত না করতে পারলে দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভব হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মনিরুজ্জামান মিঞার স্মরণে রাজধানীর ভাসানি মিলনায়তনে এক দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, বিএনপিকে জঙ্গিবাদের দল আখ্যায়িত করে সরকার দলটির দলটি ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।

দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে না আনতে পারলে জঙ্গিবাদ দমন করা সম্ভব হবে না বলে জানান বিএনপির এ নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ