প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার সকালে বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে ঈদ কার্ড পৌঁছে দেন।
ঈদ শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে দেশে গণতান্ত্রিক ফিরে আসবে বলে সাংবাদিকদের জানান আবুল খায়ের।
আবুল খায়ের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কার্ডটি গ্রহণ করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: