রাজনীতি

সিজার হত্যা: কাইয়ুমের বিরুদ্ধে অভিযোগপত্র উদ্দেশ্যপ্রণোদিত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদানের ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয়।

অবিলম্বে এমএ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন বিএনপির এ মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, দেশে বিদেশি নাগরিকসহ বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের ধর্মযাজক, পুরোহিত, খ্রিস্টান, ব্লগার, বাউল-সাধক হত্যাকাণ্ড ঘটছে। এ সব হত্যাকাণ্ডের কুলকিনারা করতে চরম ব্যর্থতা ঢাকতেই সরকার বিএনপির ঘাড়ে দোষ চাপানোর অংশ হিসেবেই তাবেলা সিজার হত্যার ঘটনায় এম এ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও চার্জশিট দেয়া হয়েছে।

তিনি বলেন, আসলে সরকার জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন করার পরিবর্তে বিএনপিসহ বিরোধীদল দমনেই ব্যস্ত থাকার কারণে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে।

বিএনপি মহাসচিব আরো বলেন, জঙ্গিবাদ দমন তো দূরের কথা, বরং তাদের আড়াল করতেই তাবেলা হত্যাকাণ্ডসহ পরবর্তীতে সকল হত্যাকাণ্ডে বিএনপির ওপর ধারাবাহিকভাবে দোষ চাপানো হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ