বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমইউ) জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো না হলে সেবা খাতে মান বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কমরুল হাসান খান।
বুধবার দুপুরে ২০১৫-১৬ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বরাদ্দ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, স্নাতকোত্তর বেসরকারি রেসিডেন্সী কোর্সের ছাত্রছাত্রীদের জন্য এবারের বাজেটে কোনো বরাদ্দ না রাখায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
২০১৬-১৭ অর্থ বছরে বিভাগ, হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে দুইশ ৬১ কোটি ৩৬ লাখ টাকা। এতে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৫৭ লাখ টাকা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: