রাজনীতি

জামাত ছাড়ুন তারপর আলোচনা, বিএনপিকে ১৪ দল

১৪ দল
১৪ দল

বিএনপি আগে জামাতের সঙ্গ ছাড়ুক তারপর আলোচনার কথা ভাবা যাবে জানিয়েছেন ১৪ দলের নেতারা।

রোববার রাজধানীতে গুলশানে সন্ত্রাসীর হামলার পরিপ্রক্ষিতের সকালে বৈঠকে বসে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।

গুলশানের সন্ত্রাসী ঘটনাকে বিরাজমান দুঃশাসের বিরুদ্ধে প্রতিক্রিয়া বলে বিএনপি নেত্রী প্রকারান্তরে খুনিদের পক্ষ নিয়েছেন বলে অভিযোগ তাদের।

জামাতের অর্থায়নে প্রশিক্ষিত শিবির কর্মীরাই গুলশানে সন্ত্রাসী হামলা চালিয়েছে বলেও তারা অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা মো. নাসিম।

এ হামলার প্রতিবাদে ঈদের পর থেকে লাগাতার প্রতিবাদ কর্মসূচির ১৪ দল পালন করবে বলে জানান তিনি।

সভায় সিদ্ধান্ত হয় এ হামলার প্রতিবাদে ১১ জুলাই কেন্দ্রীয় মিনারে প্রতিরোধ সমাবেশ, ১২ থেকে ২১ জুলাই উপজেলা-জেলা পর্যায়ে স্থানীয় কবি, সাহিত্যিক, ইমাম, পুরোহিতসহ সর্বস্তরের জনগণকে নিয়ে সন্ত্রাস বিরোধী কমিটি গঠন এবং ২৪ জুলাই থেকে সপ্তাহজুড়ে বিভিন্ন গ্রামে-গঞ্জে ১৪ দলের সমাবেশ করা হবে।

জোট শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, এদেশে আইএসের সাংগঠনিক তৎপরতা না থাকলেও মতাদর্শী রয়েছে।

তিনি বলেন, নাশকতায় অর্থায়ন করছে জামাত।

জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে সন্ত্রাসবাদ পরাস্ত হবে জানিয়ে ১৪ দল নেতারা মুক্তিযুদ্ধের সপক্ষের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ