রাজনীতি

সন্ত্রাস প্রতিরোধে রাজনৈতিক ঐক্য দরকার: ফখরুল

গুলশানে নিহতদের প্রতি শ্রদ্ধা
গুলশানে নিহতদের প্রতি শ্রদ্ধা

রাজধানীর গুলশানে আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সন্ত্রাস প্রতিরোধে রাজনৈতিক ঐক্য চায় তারা।

সোমবার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় নিহতদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে নগরীর আর্মি স্টেডিয়ামে যান বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এ সময় দলটির মহাসচিব দাবি করেন, ঐক্য চায় না বলেই জামাতের সঙ্গ ছাড়ার শর্ত জুড়ে দিচ্ছে আওয়ামী লীগ।

ফখরুল বলেন, ক্ষমতাসীনরা জাতীয় ঐক্যে না এসে বিভিন্ন শর্ত আরোপ করছে—দেশের সংকটে আমরা দলমত নির্বিশেষ জাতীয় ঐক্য চাই।

তিনি আরো বলেন, ‘আজকে দেশের মানুষ উদ্বিগ্ন—এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে সমগ্র বাংলাদেশ আজ বিপন্ন হয়ে পড়েছে। দলমত ঊর্ধ্বে উঠে আমাদেরকে জাতীয় ঐক্য সৃষ্টি করে এ সন্ত্রাসের মোকাবেলা করতে হবে।’

বিএনপি চেয়ারপারসন ও দলের পক্ষে আলাদা আলাদাভাবে শ্রদ্ধা জানান তারা।

সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে বিএনপির ঐক্যের আহ্বানের বিপরীতে আওয়ামী লীগ তাদেরকে জামাতের সঙ্গ ত্যাগের যে শর্ত দিয়েছে সে বিষয়ে মন্তব্য জানতে চাইলে তার জাবাবও দেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘এখান থেকে তাদের মানসিকতা বোঝা যায় তারা জাতীয় ঐক্য তৈরি করতে আগ্রহী নয়।’

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ