রাজনীতি

গুলশান হত্যাকাণ্ড: ১২ জুলাই শোক পালন করবে বিএনপি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজধানীর গুলশানে জঙ্গি হামলার ঘটনায় আগামী ১২ জুলাই দেশব্যাপী শোক পালন করবে বিএনপি।

মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সংকীর্ণতার ঊর্ধ্ব উঠে সন্ত্রাস ও উগ্রবাধ প্রতিরোধে বিএনপির জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিতে আবারো সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

হলি আর্টিজানে শুক্রবারের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় হতাহতদের স্মরণে ঈদের পর দলীয়ভাবে শোক পালন করবে বিএনপি।

সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে আবারো বিএনপির ডাকে সাড়া দিয়ে সরকারেকে উদ্যোগ নেওয়ার আহবান জানান মির্জা ফখরুল।

মির্জা ফকরুল বলেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, দেশে-বিদেশে তা ব্যাপক সমর্থন পেয়েছে।

কিন্তু এ ব্যাপারে আওয়ামী লীগের কিছু নেতার বক্তব্য হতাশাজনক বলে তিনি মন্তব্য করেন।

প্রসঙ্গত: গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল। এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরো ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ