জাতীয় ঐক্যের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার অবস্থান পরিস্কার করতে হবে জানিয়েছেন ১৪ দল নেতারা।
মঙ্গলবার রাজধানীতে আলাদা আলঅদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
চক্রান্তের অবস্থান থেকে তিনি সে সরে এসেছেন তা তাকে পরিস্কার করতে হবে—এ কথা উল্লেখ করে নেতারা বলেন, মৌলবাদীদের রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দেয়ায় জন্যই গুলশানে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।
সাম্প্রতিক সময়ের সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে ১১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাসবিরোধী সমাবেশ করবে ১৪ দল। এ কর্মসূচি সফল করতে শরীক দলগুলো আলাদা আলাদা সভা করে।
বিকেলে আওয়ামী লীগ ধানমন্ডি কার্যালয়ে সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা করেছে।
এসময় জাতীয় ঐক্যের আগে বিএনপিকে নিজেদের অবস্থান পরিস্কার করার আহ্বান আওয়ামী লীগ নেতা মো. নাসিম।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করে ওয়ার্কার্স পার্টি। সূচনা বক্তব্যে দলের সভাপতি রাশেদ খান মেনন গুলশানের হামলাকে দেশে জঙ্গি তৎপরতার নতুন মোড় বলে উল্লেখ করেন।
এদিকে, রাজধানীর নাজিরাবাজারে এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদীরা যেন তরুণদের জঙ্গি কর্মকাণ্ডে জড়াতে না পারে সেজন্য পরিবার ও সমাজের সবাইকে সজাগ থাকতে হবে।