শর্ত দিয়ে ঐক্যের ক্ষেত্রে বিভেদ সৃষ্টি করছে আওয়ামী লীগ–সন্ত্রাস নির্মূলে কালক্ষেপণ করছে—হাঁটছে বিভেদের পথে এ মন্তব্য করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগের কথা তুলে ধরেন তিনি।
গণতন্ত্রের পথ রুদ্ধ থাকার কারণেই উগ্রবাদ মাথাচাড়া দেয়ার সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী অভিযোগ করেন, জঙ্গিবাদ দমনে আন্তরিক না হয়ে সরকার বিভিন্ন সময়ে বিএনপিকে দমনের ষড়যন্ত্র করেছে।
দোষারোপের রাজনীতি পরিহার করে জাতীয় স্বার্থে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় দেশি- বিদেশি ও দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জনের প্রাণহানীর পর বিএনপি চেয়ারপারসন দলের মহাসচিব জঙ্গি ও সন্ত্রাস নির্মূলৈ জাতীয় ঐক্যের কথা বলে আসছেন।