রাজনীতি

পরিস্থিতি ঘোলাটে করে ক্ষমতায় যেতে চান বিএনপি নেত্রী: ১৪ দল

১৪ দল
১৪ দল

দেশে হত্যাযজ্ঞ চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করে ক্ষমতায় যেতে চান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া—এ অভিযোগ করেছেন ১৪ দল নেতাদের।

তারা বলেন, নির্বাচনের দাবি তুলে খালেদা জিয়া প্রমাণ করেছেন এদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী নয় বিএনপিরই মদদ রয়েছে।

শুক্রবার আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক সভায় এসব কথা বলেন নেতারা।

সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে ১১ জুলাই সোমবার, কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস বিরোধী সমাবেশ করবে কেন্দ্রীয় ১৪ দল। কর্মসূচি সফল করতে বিকেলে ঢাকা ও এর পাশের জেলাগুলোর সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যৌথ সভা করেন ১৪ দল নেতারা। তাদের অভিযোগ

বিএনপি নেত্রী চক্রান্তে লিপ্ত— ১৪ দলের মুখপাত্র মো. নাসিম বলেন, নির্বাচনের কথা বলে তিনি সন্ত্রাসীদের মদদ দিচ্ছেন।

জনগণের শক্তির কাছে সন্ত্রাস-জঙ্গিবাদ পরাজিত হবে জানিয়ে ১৪ দল নেতারা, মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশে ১২ থেকে ২১ জুলাই পর্যন্ত ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের কাজ করবে ১৪ দল। কমিটিতে সব শ্রেণী-পেশার মানুষকে রাখার বিষয়েও সভায় আলোচনা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ