রাজনীতি

সরকার পতনের জন্যই সকল সন্ত্রাসী হামলা: ১৪ দল

১৪ দল
১৪ দল

সরকার পতনের জন্যই সকল সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে— নষ্ট করা হচ্ছে ইসলামী ও দেশীয় সংস্কৃতি এতে ইন্ধন দিচ্ছে বিএনপি-জামাত জোট— স্বাধীনতা বিরোধীরা ঐক্যের জন্য জঙ্গিদের উস্কে দিচ্ছে বলেও অভিযোগ ১৪ দল নেতাদের।

আগামী ১১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস বিরোধী সমাবেশ সফল করতে শনিবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আলেম ওলামা, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে মতবিমিময় সভা করেন কেন্দ্রীয় ১৪ দল নেতারা।

কেন্দ্রীয় ১৪ দলের মতবিনিময় সভায় তারা বলেন, রাজনৈতিকভাবে ব্যর্থ জামাত-বিএনপির মদদেই সকল সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে আর এদের লক্ষ্য সরকারের পতন ঘটানো।

সভায় বিশিষ্টজনরা জানান, সকল সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণের ঐক্যবদ্ধ শক্তি দিয়েই পরাস্ত করতে হবে।

সাম্প্রতিক সময়ে সকল সন্ত্রাসী হামলার সম্পর্কে মাওলানা ফরিদ উদ্দীন মাসুদ বলেন, এ ধরনের কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না।

সাম্প্রতিক সময়ে সকল সন্ত্রাসী হামলার জন্য স্বাধীনতা বিরোধীদের দায়ী করেন নাট্যজন মামুনুর রশীদ।

মতিয়া চৌধুরী, হাসানুল হক ইনু ও মাহবুলউল আলম হানিফের অভিযোগ সরকার পতনের জন্যই সকল সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে— নষ্ট করা হচ্ছে ইসলামী ও দেশীয় সংস্কৃতি এতে ইন্ধন দিচ্ছে বিএনপি-জামাত জোট।

জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে সন্ত্রাস-জঙ্গিবাদ পরাজিত হবে জানিয়ে জোট মুখপাত্র মো. নাসিম সোমবারের সমাবেশ সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ