রাজনীতি

সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই জঙ্গি দমনে: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

জঙ্গি দমনে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই—দোষারোপের রাজনীতির পাশাপাশি বিএনপিকে নির্মূলের চেষ্টা চলছে-অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলে ধরেন রিজভী।

আওয়ামী লীগকে উগ্রবাদের পথ প্রদর্শক বলেও দাবি করেন তিনি।

এ সময় তিনি বলেন, ইচ্ছাকৃতভাবেই জঙ্গিবাদকে জিইয়ে রাখছে সরকার।

সংবাদ সম্মেলনে সন্ত্রাস মোকাবেলায় গণতান্ত্রিক চর্চা, ভিন্নমত সহ্য করা এবং রাজনৈতিক সহাবস্থানের মাধ্যমে ঐক্য গড়ে তুলতে বিএনপির পক্ষ থেকে আবারো সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ