রাজনীতি

জঙ্গিবাদ দমনে সরকার ব্যর্থ, জাতীয় ঐক্য প্রয়োজন: এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

জঙ্গিবাদ দমনে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার দুপুরে তিন দিনের সফরে রংপুরের দর্শনা এলাকায় পল্লীনিবাস বাস ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন এরশাদ।

তিনি বলেন, জঙ্গিবাদ দমনে সরকার ব্যর্থ হয়েছে— জঙ্গিবাদ মোকাবেলায় এখন জাতীয় ঐক্য প্রয়োজন, জাতীয়ভাবে জঙ্গিবাদ মোকাবেলা করতে না পারলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

তিনি বলেন, মাত্র কয়েক যুবক অস্ত্রসহ গুলশানে একটি রেস্তোরাঁয় প্রবেশ করে দেশি-বিদেশিদের হত্যা করল তা আগে থেকে গোয়েন্দারা কিছুই জানলো না ? এ ঘটনায় সন্ত্রাসী ও জঙ্গি হামলার আগাম তথ্য সংগ্রহে গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে বলা যায়।

তিনি বলেন, 'জঙ্গি হামলার ঘটনার মূলে কারা রয়েছে, কারা এর মদদ দিচ্ছে, তা খুঁজে বের করে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। তা না হলে বার বার এ ধরনের ঘটনা ঘটতে থাকবে এবং দেশ ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাবে।'

দেশের অর্থনৈতিক অবস্থা ভাল নয়-উল্লেখ করে এরশাদ বলেন, 'ঘরে ঘরে বেকারের সংখ্যা বাড়ছে। বেকারত্বের জ্বালা সহ্য করতে না পেরে অনেক শিক্ষিত যুবক জঙ্গির খাতায় নাম লিখছে। বেকারত্ব দূর করতে না পারলে এ সমস্যা আরো প্রকট হওয়ার সম্ভাবনা রয়েছে।'

এসময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসির।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ